বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ইত্যাদির অনুষ্ঠানস্থলে মোবাইল চুরির ঘটনা মিথ্যা: হানিফ সংকেতের সহকারী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

‘ইত্যাদি’ অনুষ্ঠানস্থলের ভেতরে চুরির ঘটনা মিথ্যা: হানিফ সংকেত সহকারী
ইত্যাদির অনুষ্ঠানস্থলে মোবাইল চুরির ঘটনা মিথ্যা।

জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ এর শুটিং অনুষ্ঠানস্থল থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ এনেছেন দর্শকরা। নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে শুটিং চলাকালীন ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

তবে ‘ইত্যাদি’-এর পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের সহকারী মোহাম্মাদ মামুনের দাবি অনুষ্ঠানস্থলের ভেতরে চুরির ঘটনা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু গণমাধ্যমে ভুল ভাবে প্রচার হচ্ছে। 

image

ঢাকা মেইলকে মামুন বলেন, “ফোন চুরির ঘটনাটি অনুষ্ঠানের ভেতরের কোনো ঘটনা না। এটি অনুষ্ঠানস্থলের বাইরে ঘটেছে। ‘ইত্যাদি’র শুটিং দেখতে সেখানে হাজার হাজার দর্শক এসেছিলেন। বাইরে ভিড়ের মধ্যে মোবাইল চুরি হতেই পারে। বাইরের ঘটনার দায় তো ‘ইত্যাদি’ কর্তৃপক্ষের নয়।” 

তিনি আরও বলেন, ‘ফেসবুক পোস্টের মাধ্যমে মানুষ জানতে পেরেছে নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে ‘ইত্যাদি’র শুটিং হবে। খবর পেয়ে হাজার হাজার সাধারণ মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হয়। কিন্তু ভেতরে আসন সংখ্যা সীমিত থাকায় এবং পাস না থাকায় পুলিশ তাদের ব্যারিকেডের ভেতরে ঢুকতে দেয়নি। ফলে মূল অনুষ্ঠানস্থলের বাইরে রাস্তার দিকে বিশাল জনসমুদ্র তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে হয়তো কারও মোবাইল চুরি হতে পারে।’ 

image

সবশেষে মামুন বলেন, ‘‘অনুষ্ঠানস্থলের ভেতরে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় ছিল। সেখানে শান্ত পরিবেশে শুটিং হয়েছে। স্থানীয় সংসদ সদস্যসহ (এমপি) বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা হয়েছে সব রাস্তার ওপর, ব্যারিকেডের বাইরে। কিছু সাংবাদিক না জেনে-না শুনে লিখে দিচ্ছেন ‘ইত্যাদি অনুষ্ঠানের ভেতরে চুরি হয়েছে’, যা সম্পূর্ণ মিথ্যা। অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচার হওয়ার পর দর্শক নিজেই বুঝতে পারবেন ভেতরের পরিবেশ কতটা চমৎকার ছিল।’’

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে ইত্যাদির শুটিং শুরু হয়। অনুষ্ঠান শুরু হয়। তবে শুরুর আগেই দর্শকদের প্রবেশ ঘিরে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ওই সময় ঠেলাঠেলি ও হট্টগোলের সুযোগে কয়েকজন সাংবাদিকসহ শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি করা হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ইএইচ/আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর