বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন্ নবী ও ফাতেমা তুজ জোহরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন্ নবী ও ফাতেমা তুজ জোহরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সৃষ্টি ও সংগীত-চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল পুরস্কার ২০২৬’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এ বছর গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং নজরুলসংগীত-চর্চায় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৩ মে (শনিবার) বিকেল ৩টায় বাংলা একাডেমি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমির মূল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠান থেকেই আনুষ্ঠানিকভাবে মনোনীত গুণীজনদের হাতে ‘নজরুল পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হবে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর