রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

এফডিসিতে কোরবানি দেওয়া নিয়ে যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

এফডিসিতে কোরবানি দেওয়া নিয়ে যা বললেন পরীমণি

দীর্ঘদিন ধরে অসচ্ছল সহশিল্পীদের মুখে আনন্দের হাসি ফোটাতে এফডিসিতে কোরবানি দিতেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। সাম্প্রতিক বছরগুলোতে তা আর চোখে পড়ে না। এবারও এফডিসিতে কোরবানি দেবেন না এই অভিনেত্রী। তবে পরী চান, তিনি সশরীরে উপস্থিত না থাকলেও এফডিসির অসচ্ছল সহশিল্পীদের ঈদ যেন উৎসবমুখর কাটে।

পরীমণির সঙ্গে খেলার সুযোগ


বিজ্ঞাপন


পরীমণির বিরুদ্ধে অভিযোগ প্রসূন আজাদের, মুখ খুললেন অভিনেত্রী

পরীমণির কথায়, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। আমি ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সাথে করেছি। এই বছর নিয়ে চার বছর হবে হয়তো আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে সেগুলো এখন ক্লিয়ার। তবে আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। আমার সহশিল্পীরা যারা আছেন, যাদেরকে আপনারা দুস্থ বলে গণ্য করেন আমি চাই তাদেরও কোরবানিটা উৎসবমুখর হোক। আমি থাকি আর না থাকি।’

image

দীর্ঘদিন পর এফডিসি ছেড়ে নিজের গ্রামে গিয়ে কোরবানি দেওয়ার পেছনে প্রয়াত নানার ইচ্ছার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘যেহেতু আমার নানু ভাই নেই, নানু ভাই চলে গেছেন। নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে ঈদটা করি, কোরবানি সবার সাথে আমি ভাগ করি। আমি নিজের হাতে সবাইকে কোরবানির মাংসটা বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর আমি বাড়িতে যাইনি শুধু এফডিসির জন্য। আমার মনে হয় এফডিসির দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিয়েছিল বলেই আমি আসলে ওই দায়িত্বটা হ্যান্ডওভার করে দিতে পেরেছি। তারপর থেকে আমি বাড়ি যাওয়া শুরু করেছি।’


বিজ্ঞাপন


স্তন্যপান মানে দুধ খাওয়ানো নয়: পরীমণি 

সবশেষে পরীমণি বলেন, ‘আমি জানি না কতটুকু কোনটা কীভাবে করতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করার। ঈদ যেহেতু আনন্দ এবং খুশি বয়ে আনে, আমি চাই সবার মুখে হাসিটা থাকুক এবং অন্তরে সেই খুশিটুকু থাকুক। আর কিছু চাওয়া নেই।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর