রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

সিনেমা হলে সাড়া ফেলে এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

সিনেমা হলে সাড়া ফেলে এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। ঈদ মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশে ১৪ কোটি টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে। বিদেশি বাজারসহ মোট আয় ২০ কোটি টাকা ছাড়িয়েছে। গত শুক্রবারেও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় ২৪ লাখ টাকা আয় করে সিনেমাটি।


বিজ্ঞাপন


ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে হইচই প্ল্যাটফর্মে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর আগেই পরিকল্পনা ছিল সিনেমাটিকে ওটিটিতে আনার। সেই পরিকল্পনা অনুযায়ী এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে একইসঙ্গে দেশের কিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটির প্রদর্শনী চলবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর