শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

বিচারকের আসনে সাবিনা ইয়াসমিন-কনকচাঁপা-রিজিয়া পারভীন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

বিচারকের আসনে সাবিনা ইয়াসমিন-কনকচাঁপা-রিজিয়া পারভীন

বিবাহিত নারীদের হারানো স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। কিংবদন্তি মিডিয়ার আয়োজনে বিচারক হিসেবে থাকছেন দেশের তিন প্রথিতযশা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।

গত ১২ মে থেকে রিয়েলিটি শোর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রতিযোগীরা মাত্র ৫০০ টাকা ফি জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে বাছাইকৃতদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। যা পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন ট্রফি ও ১০ লাখ টাকা পুরস্কারসহ মিউজিক ভিডিও রেকর্ড করার বিশেষ সুযোগ। এ ছাড়া প্রথম রানারআপ ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।


বিজ্ঞাপন


আয়োজকদের মতে, অনেক নারী বিয়ের পর সাংসারিক চাপে নিজের ভেতরের শিল্পীসত্তাকে হারিয়ে ফেলেন। তাঁদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্যেই ‘বঁধুয়ার গান’ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও নিজস্ব পরিচয় পুনর্গঠনের একটি অনন্য প্রয়াস।

এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’

অন্যদিকে রিজিয়া পারভীন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যাঁরা আছেন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর