মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

কান উৎসবকে কেন এড়িয়ে চলছে হলিউড?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

কান উৎসবকে কেন এড়িয়ে চলছে হলিউড?

বিশ্ব সবচেয়ে বড় চলচ্চিত্র আসর হিসেবে পরিচিত কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের দক্ষিণ উপকূলে নীল জলরাশির ধারে প্রতি বছর বসে এ মেলা। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, হলিউড আগের মতো কান উৎসবে খুব একটা আগ্রহী হচ্ছে না। কেন বিশ্বের জনপ্রিয় স্টুডিওগুলো কান থেকে দূরত্ব বজায় রাখছে, তা নিয়ে হলিউড রিপোর্টার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হলিউডের পিছুটানের পেছনে কয়েকটি কারণ রয়েছে:


বিজ্ঞাপন


১. অস্কারের জন্য ভুল সময়

কানের আসর বসে মে মাসে। অস্কার মৌসুম শুরু হয় বছরের একদম শেষে। হলিউড স্টুডিওগুলো মনে করে, মে মাসে কোনো সিনেমার বড় প্রিমিয়ার করলে বছরের শেষ নাগাদ ভোটাররা তা ভুলে যেতে পারেন। ফলে আগস্ট বা সেপ্টেম্বরের ভেনিস বা টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল অস্কারের দৌড়ের জন্য অনেক বেশি সুবিধাজনক।

২. নেতিবাচক প্রচারণার ভয়

কানের দর্শকরা বেশ কড়া সমালোচক। কোনো সিনেমা ভালো না লাগলে তাঁরা মুখের ওপর দুয়ো ধ্বনী দিতে কার্পণ্য করেন না। কোনো বড় হলিউড সিনেমা যদি কানে প্রদর্শিত হয়ে খারাপ রিভিউ পায়, তবে মুক্তির আগেই তার ব্যবসায়িক ভবিষ্যৎ অন্ধকারে চলে যায়। স্টুডিওগুলো এখন এ ঝুঁকি নিতে চাচ্ছে না।


বিজ্ঞাপন


৩. ফ্রান্সে প্রেক্ষাগৃহের কঠোর নিয়ম

কানের নিয়মানুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়া সিনেমাগুলোকে অবশ্যই ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হবে। কিন্তু নেটফ্লিক্স বা অ্যাপল টিভির মতো স্ট্রিমিং জায়ান্টগুলো তাদের সিনেমা সরাসরি অনলাইনে মুক্তি দিতে চায়। এ লড়াইয়ের কারণে অনেক নামী প্রযোজনা সংস্থা এখন কান বিমুখ।

৪. মাত্রাতিরিক্ত খরচ

কান উৎসবে একটি সিনেমার প্রচারণা এবং তারকাদের থাকা খাওয়ার খরচ আকাশচুম্বী। বর্তমান অর্থনৈতিক মন্দা এবং স্টুডিওগুলোর বাজেট কাটছাঁটের কারণে বিশাল ব্যয় অনেকের কাছে বিলাসিতা মনে হচ্ছে।

৫. বিপণন কৌশলের পরিবর্তন

একসময় মনে করা হতো কানে প্রদর্শিত হওয়া মানেই সিনেমার বিশাল সম্মান। কিন্তু এখনকার যুগের বিপণন কৌশল বদলেছে। স্টুডিওগুলো এখন রেড কার্পেটের আভিজাত্যের চেয়ে সোশ্যাল মিডিয়া হাইপ এবং ওটিটি ভিউয়ারশিপের ওপর বেশি ভরসা করছে।

হলিউড এখন আর সম্মানের পেছনে ছুটছে না। তাদের কাছে সিনেমার ব্যবসায়িক সাফল্য এবং অস্কার জয় বেশি গুরুত্বপূর্ণ। তবে কি কান তার পুরোনো জৌলুস হারিয়ে ফেলছে? নাকি হলিউড নিজেই বিশ্ব চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে—এ প্রশ্ন এখন সিনেমার বোদ্ধাদের মুখে মুখে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর