সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বাবার ঋণ শোধ করতে শহরে এসে ফেঁসে যায় সহজ সরল খুশবু! 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

বাবার ঋণ শোধ করতে শহরে এসে ফেঁসে যায় সহজ সরল খুশবু! 

ধারাবাহিকের সুসময় ফিরে আসছে। একের পর এক নাটক প্রশংসিত হচ্ছে। ভিউয়ের দিক থেকেও রেকর্ড ছাড়াচ্ছে। ঠিক তখন ২০০ পর্বে দীপ্ত টিভির প্রতিদিনের মেগাসিরিজ ‘খুশবু’। 

বাবার ঋণ শোধের উপায় খুঁজতে শহরে এসে গ্রামের সহজ সাধারণ মেয়ে খুশবু ফেঁসে যায়। এক সেলিব্রেটি নায়িকা খুনের মামলায়। আসল অপরাধীকে শাস্তি দিতে প্রমাণ জোগাড়ের চেষ্টায় থাকে। নানা বাধাবিপত্তিতে তার পাশে এসে দাঁড়ায় গার্মেন্টসের ডিরেক্টর রিশাদ। 


বিজ্ঞাপন


বন্ধুত্ব থেকে পরিণয়ের দিকে যায় রিশাদ-খুশবুর সম্পর্ক। খুশবুও খুঁজে পায় পরিবার। কিন্তু খুনিকে তার প্রাপ্য সাজা দিতে তাকে পাড় হতে হবে আরও চড়াই উৎরাই। এমন গল্পে দর্শকের ভালোবাসা নিয়ে ২০০ পর্বে পা রাখছে নাটকটি। 

আগামী ১২ মে প্রচারিত হবে ২০০তম পর্বটি। অভিনয়ে দীপ্ত স্টারহান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন। টপ পারফর্মার সায়র নিয়োগী, মারিয়া মউ ও শেখ ফারিয়া হোসেন এরইমধ্যে দর্শকদের ভালবাসা কুঁড়িয়েছেন। 

আরও আছেন চিত্রলেখা গুহ, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, গোলাম ফরিদা ছন্দা, জয়রাজ প্রমুখ। কাজী মিডিয়ার প্রযোজনায় নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। rOj প্রতিদিন সন্ধ্যা ৭ টা ৩০মিনিটে এবং রাত ১০টা ৩০ দেখা যায় নাটকটি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর