বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ক্ষমা চাইলেন হাসিনা সরকার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

ক্ষমা চাইলেন হাসিনা সরকার 

নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাবের শিকার হন এবং ‘বেডে’ না গেলে অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না মন্তব্য করে— বেশ বিপাকে পড়েন বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক মাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়লে সমালোচায় মুখর হন বাউল শিল্পীরা। এবার নিজের মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন হাসিনা সরকার।

সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষমা চান হাসিনা। ওই ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কারের পাশাপাশি তিনি বলেন, ‘সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি। সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন, সেই প্রত্যাশা করছি।’


বিজ্ঞাপন


এ সময় হাসিনা জানান, মিরপুরে তার একটি অফিস কিছু লোক এসে বন্ধ করে দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম থাকার কারণেও বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

হাসিনার কথায়, ‘অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে আমাকে গানের অফার দেওয়া হলেও পরে সেটা অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমি কষ্ট পেয়েছিলাম।’

তিনি জানান, ক্ষোভ ও হতাশা থেকেই আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, ‘রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর