বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ইঙ্গিতপূর্ণ পোস্ট নাজিফা তুষির, বললেন চোখ খোলা রাখতে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

ইঙ্গিতপূর্ণ পোস্ট নাজিফা তুষির, বললেন চোখ খোলা রাখতে 

সিনেমায় অভিনয়ের জন্য এরইমধ্যে নজর কেড়েছেন নাজিফা তুষি। ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রইদ’। প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার ও প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

‘মন ছাড়া কি?’ শিরোনামে ‘রইদ’ সিনেমার দ্বিতীয় গান প্রকাশ পেতে যাচ্ছে। আজ (৭ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি মুক্তি পাবে। সে খবর জানাতেই ভক্তদের উদ্দেশে রহস্যময় বার্তা দিয়েছেন তুষি। নিজের ফেসবুকে গানটির টিজার শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমরা চোখটা খুলে রাখো সন্ধ্যায়, আসছে নতুন গান।’ ছোট্ট এই বার্তাতেই তৈরি হয়েছে কৌতূহল। ভক্তরাও অপেক্ষায় আছেন নতুন গানটির জন্য।


বিজ্ঞাপন


‘হাওয়া’-এর পর নির্মাতা মেজবাউর রহমান সুমন দ্বিতীয় সিনেমা ‘রইদ’ নিয়ে ফিরছেন প্রেক্ষাগৃহে। ‘রইদ’ সিনেমাটির ট্রেলারেও তুষির উপস্থিতি নজর কেড়েছে। এখানে তার চরিত্রের কোনো নাম নেই, পরিচয় শুধু ‘সাধুর বউ’। তুষির ভাষ্য, সমাজের অনেক নারী নিজের পরিচয়ের চেয়ে বাবার, স্বামী বা সন্তানের পরিচয়ে বেশি পরিচিত হন। সেই বাস্তবতাকেই প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে এই চরিত্রে।

‘রইদ’ সিনেমাটিতে ‘সাধু’ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। সাধু, তার স্ত্রী ও একটি তালগাছকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। লোকজ আখ্যান ও গ্রামীণ আবহে নির্মিত রইদ এখন থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর