বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

যক্ষের ধনের মতো আগলেও রাখতে পারেননি

কারও অস্কার চুরি হয়েছে, কারওটা আগুনে পুড়েছে, কোনোটা ভেসে গেছে বন্যায় 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

কারও অস্কার চুরি হয়েছে, কারোটা আগুনে পুড়েছে, কোনোটা ভেসে গেছে বন্যায় 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রুশ পরিচালক পাভেল তালানকিন সাধের অস্কার পুরস্কারটি হারায়। নিউইয়র্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন তিনি। এ সময় বহন করছিলেন ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’-এর সহ-পরিচালক হিসেবে সেরা তথ্যচিত্র বিভাগে পাওয়া মূর্তিটি। 

1777716244-6089d86413f5ac34323d0cce4c0692f0


বিজ্ঞাপন


এতে আপত্তি ছিল বিমানের নিরাপত্তা কর্মীদের। তারা অজুহাত দেন, প্রায় সাড়ে তিন কেজি ওজনের এই অস্কার অ্যাওয়ার্ডটি অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। কেবিনে নেয়ার অনুমতি না দিয়ে মূর্তিটি লাগেজে পাঠাতে বাধ্য করা হয় পরিচালককে। সেই লাগেজ থেকেই নিখোঁজ হয় ওই ট্রফি।

ক্ষুব্ধ পরিচালক গোটা ঘটনা তুলে ধরেন সামাজিক মাধ্যমে। শুরু হয় সমালোচনা। এতে টনক নড়ে বিমান সংস্থা লুফথানার। তারা জানায়, অস্কারটি পাওয়া গেছে। সেইসঙ্গে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেয়।

এদিকে অস্কারের মূর্তি হারানোর ঘটনা নতুন না। যক্ষের ধনের মতো আগলে রেখেও বিজয়ীদের অনেকে হারিয়েছেন তাদের অনেক সাধনায় পাওয়া এ পুরস্কার। চলুন সেরকম কয়েকটি ঘটনা জানা যাক। 

ColleenAtwoodOscarsBP_Resized
অস্কার হাতে উচ্ছ্বসিত কলিন অ্যাটউড

 

দাবানলে পুড়ে যায় কলিনের অস্কার 

গেল বছরের বিধ্বংসী দাবানলে বিপর্যয় নেমে এসেছিল লস অ্যাঞ্জেলেসে। চারবারের অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার কলিন অ্যাটউড সে দাবানলে হারান তার তিনটি অস্কার, তিনটি বাফটা ও দুটি এমি অ্যাওয়ার্ড। আগুনের লেলিহান শিখা বাঁচতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি থেকে জিনিসপত্র সরাচ্ছিলেন তিনি। সে সময় ভস্মীভূত হয় অ্যাওয়ার্ডগুলো। ‘মেমোয়ার্স অফ এ গেইশা’ এবং ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ছবি দুটির জন্য পাওয়া অস্কার দুটি গলে যায়। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ ছবির জন্য পাওয়া মূর্তিটির সোনার আবরণ পুড়ে যায়। ফলে সেটিও চেনার উপায় ছিল না।

সে বছর লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আশ্বাস দিয়েছে দাবানলে যেসব জীবিত বিজয়ীদের ট্রফি পুড়ে গেছে সেগুলো মেরামত ও পুনরায় দেওয়ার ব্যবস্থা করা হবে। 

তবে দাবানলের সে আগুন থেকে সৌভাগ্যক্রমে কলিনের একটি অস্কার ট্রফি রক্ষা পায়। শিকাগো সিনেমার জন্য পাওয়া পুরস্কারটি তখন একাডেমির জাদুঘরে প্রদর্শিত হচ্ছিল। 

matt
ম্যাট ডেমন

 

বন্যায় হারান ম্যাট ডেমন

২০০৭ সালে বন্যা হয়েছিল নিউ ইয়র্কে। ওই সময় হলিউডের চিত্রনাট্যকার ম্যাট ডেমন ও তার স্ত্রী দুজনেই ছিলেন শহরের বাইরে। ফিরে এসে দেখেন সাধের অস্কারটি নেই। এ নিয়ে এক সাক্ষাৎকারে ম্যাট বলেছিলেন, “আমি জানি ওটা আমার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে ছিল। দুর্ভাগ্যবশত, আমি ও আমার স্ত্রী যখন শহরের বাইরে ছিলাম, তখন একটি স্প্রিংকলার চালু হয়ে যাওয়ায় বন্যা হয়। এরপর আর আমি ওটা দেখিনি।”

fb541a80-4596-11f1-8535-13365aa5da69.jpg_(1)
মূর্তি হাতে জ্যারেড লেটো

 

বাসা বদলানোর সময় খোয়া যায় জ্যারেডের ট্রফি

২০১৪ সালে অস্কার জেতেন ‘ডালাস বায়ার্স ক্লাব’ তারকা জ্যারেড লেটো। ২০২১ সালে জানান বাসা বদলানোর সময় হারিয়ে গেছে পুরস্কারটি। এর ছয় বছর পর অ্যাওয়ার্ডটি উদ্ধারের খবর দেন সামাজিক মাধ্যমে। পুরষ্কারটি নিয়ে বিজয়ীর বেশে ছবি দেন সোশ্যাল হ্যান্ডেলে। 

francis
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড

 

চুরির পরপরই উদ্ধার ফ্রান্সেসের অস্কার

২০১৮ সালে মূর্তি চুরির সন্দেহে গভর্নর'স বল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের নাম খোদাই করা ছিল সে মূর্তির গায়ে। ঘটনাটি ঘটেছিল অস্কার প্রদান অনুষ্ঠানের পর। ওই রাতেই 'থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি' ছবির এ তারকা জানান তার অ্যাওয়ার্ডটি হারিয়েছে। সঙ্গে সঙ্গে মূর্তিটি ফেরত দেওয়া হয় তাকে।

এদিকে চুরির সন্দেহে গ্রেফতার ওই ব্যক্তির কাছে অ্যাওয়ার্ড পরবর্তী নৈশভোজের টিকিট পায় লস অ্যাঞ্জেলেসের পুলিশ। তবে ঘটনাটি বেশিদূর এগোয়নি। কেননা পরের বছর মামলা প্রত্যাহার করে সরকার পক্ষের আইনজীবীরা। 

download_(11)
হার্ভে ওয়াইনস্টিন

 

অফিস কক্ষ থেকে উধাও অস্কার

২০১৭ সালে হলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব হার্ভে ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে বহিষ্কার করা হয় তাকে। পরের বছর ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে তার পতন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে তার প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিন কোম্পানির ‘দ্য কিংস স্পিচ’ এবং ‘দ্য আর্টিস্ট’ ছবি দুটির অস্কার নিয়ে আলোচনা ছিল। অভিযোগ রয়েছে আস্কার দুটি ওয়াইনস্টিনের কোম্পানির অফিস থেকে খোয়া যায়। এরপর আর উদ্ধার হয়নি। আজ অবধি জানা যায়নি সেগুলোর অবস্থান সম্পর্কে। 

olympia
অলিম্পিয়া ডাইকাকি

অস্কার চুরি করে মুক্তিপণ দাবি চোরের 

মুনস্ট্রাক ছবির সহ অভিনেত্রীর চরিত্রটি অস্কার এনে দিয়েছিল অভিনেত্রী অলিম্পিয়া ডাইকাকিকে। কিন্তু রাখতে পারেননি। ঘর থেকেই চুরি হয় অ্যাওয়ার্ডটি। চৌর্যবৃত্তির পরও থেমে থাকেনি চোর। ডাইকাকির কাছে পুরস্কারটির জন্য মুক্তিপণ দাবি করে। অভিনেত্রীও কম যাননি। চোরের ডাকে সাড়া না দিয়ে ৭৮ মার্কিন ডলার দিয়ে অ্যাকাডেমি থেকে নতুন অ্যাওয়ার্ড কিনে নেন।

77333960-4597-11f1-8535-13365aa5da69.jpg
ইউপি গোল্ডবার্গ

খালি প্যাকেট, মূর্তি গায়েব 

২০০২ সালে অভিনেত্রী ইউপি গোল্ডবার্গ তার অস্কারটি হারান। পরিষ্কার করতে সেটি শিকাগোর একটি মূর্তি নির্মাতা প্রতিষ্ঠানে পাঠিয়েছিলেন তিনি। চারদিন পর পার্সেল ঠিকানামতো পৌঁছালেও প্যাকেটে ছিল না কোনো মূর্তি ছিল। পরে সেটি উদ্ধার করেন ক্যালিফোর্নিয়ার অন্টারিওর একজন বিমানবন্দর নিরাপত্তাকর্মী। তার মুখপাত্র জানান, মূর্তিটি বের করে খালি প্যাকেট পাঠিয়েছিল কেউ। এতে যথেষ্ট শিক্ষা হয় ইউপির। প্রতিজ্ঞা করেন বাকি জীবনে ঘর থেকে বের করবেন না অ্যাওয়ার্ডটি। 

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর