মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

লন্ডনে রেইনবো উৎসবে ‘নয়া মানুষ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

লন্ডনে রেইনবো উৎসবে ‘নয়া মানুষ’

আগামী ১৭ই মে রোববার পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২৭ তম আসরে প্রায় দশটি দেশের ৪০ টির বেশী চলচ্চিত্র প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেন। উৎসবটি আগামী ২৩ মে শনিবার পর্যন্ত চলবে।

উৎসবের দ্বিতীয় দিন ১৮ই মে সোমবার, লন্ডনের জেনেসি সিনেমা হলে, স্থানীয় সময় বিকেল ৫ টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।


বিজ্ঞাপন


আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমি হামিদ, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। 

উৎসবে অংশগ্রহণ নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন ‘বাংলাদেশের চলচ্চিত্র যখন কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তখন একজন চলচ্চিত্র কর্মী হিসেবে গর্ব করি।   নয়া মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্র এক ধরনের প্রতিবাদ।’

সুপার সাইক্লোন সিত্রাং চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাস-এর চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ’ চলচ্চিত্রে গান করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাশা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর