সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

‘ভাই’ হারালেন সালমান খান, ছেদ ৪২ বছরের পথচলায় 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

‘ভাই’ হারালেন সালমান খান, ছেদ ৪২ বছরের পথচলায় 
সালমান খান

এক মায়ের পেটের না, তবুও ভাই মনে করতেন সালমান খান। ৪২ বছরের বন্ধুত্ব। এবার সেই বন্ধু সুশীল কুমারকে হারিয়ে মন খারাপ ভাইজানের। সদ্য প্রয়াত কাছের মানুষটিকে নিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন পোস্ট।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান লিখেছেন, ‘৪২ বছর ধরে এই মানুষটার সঙ্গে দাদা-ভাইয়ের সম্পর্ক। আমার দেখা অন্যতম দয়ালু, সংবেদনশীল মানুষ। অর্থনৈতিক কষ্ট বা শারীরিক কষ্ট— কোনো কিছুরই পরোয়া করতেন না।’ 


বিজ্ঞাপন


বন্ধুকে নিয়ে পর্দার টাইগারের মন্তব্য, ‘পাঁচ মিনিট আগেও মৃত্যুর সঙ্গে চ্যাম্পিয়নের মতো লড়াই করেছে। একদিন সকলকেই যেতে হবে। কিন্তু বর্তমানটাকে বাঁচা উচিত। এবার নিশ্চিন্তে নিজের সিগারেট ও হুইস্কি খাও।’

বন্ধুর সঙ্গে ছবি ভাগ করে সল্লু লিখেছেন, ‘আমার তো সব ঠিকই চলছিল। তুই আমার লিভার ও কিডনিটা খারাপ করছিলি বেশ।’ প্রিয় বন্ধুর মৃত্যু মানতে পারছেন না ভাইজান। তার পোস্টেই স্পষ্ট। কেননা সবশেষে তার আহ্বান, “এ বার উঠে প়ড়ো।’ সুনীলের প্রয়াণে গ্যলাক্সিতে যেন শোকের ছায়া নেমেছে। 

আরআর 


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর