সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

জয়নুল গ্যালারিতে দোলন আর্ট এক্সিবিশনের উদ্বোধন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

জয়নুল গ্যালারিতে দোলন আর্ট এক্সিবিশনের উদ্বোধন

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে কাজ করে আসা জনপ্রিয় শিশু-কিশোর পত্রিকা ‘দোলন’-এর উদ্যোগে আয়োজিত দোলন আর্ট এক্সিবিশন–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-এর জয়নুল গ্যালারিতে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। একটি শিশুর আঁকা ছবির মধ্যেই তার মনের জগৎ, স্বপ্ন ও চিন্তার প্রকাশ ঘটে। এ ধরনের প্রদর্শনী শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শিল্পচর্চায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

WhatsApp_Image_2026-05-03_at_8.10.01_PM

তিনি আরও বলেন, ‘সারা দেশ থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ করেছে। তাদের সৃষ্টিশীল কাজগুলোকে গ্যালারিতে প্রদর্শনের সুযোগ দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দোলনের সম্পাদক কামাল মুস্তাফা। তিনি বলেন, ‘দোলন দীর্ঘদিন ধরে শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করে যাচ্ছে। এই এক্সিবিশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি শিশুদের একটি বড় প্ল্যাটফর্ম দিতে, যেখানে তারা তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারে।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘সারা দেশ থেকে প্রায় ১০০ জন শিশু-কিশোর এই আয়োজনে অংশগ্রহণ করেছে। তাদের প্রতিটি কাজ আমাদের জন্য গর্বের। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা করছি।’

b8e0759d-6b71-4869-ba28-52607c878c8b

এই এক্সিবিশনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা ছবিতে ফুটে উঠেছে প্রকৃতি, দেশপ্রেম, স্বপ্ন, কল্পনা এবং সমকালীন বিভিন্ন বিষয়। দর্শনার্থীদের জন্য এটি হয়ে উঠেছে এক অনন্য শিল্পভুবন।

এ আয়োজনের মাধ্যমে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য বলে জানান  আয়োজকরা। প্রদর্শনীটি ৪ মে থেকে ৯ মে, ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১:৪৫ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর