রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

শ্রদ্ধা-অনন্যাসহ একঝাঁক বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন আদিত্য!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

শ্রদ্ধা-অনন্যসহ একঝাঁক বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন আদিত্য!

সালমান খানের পর বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে সবার আগে নাম আসবে ‘আশিকি’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুরের। অনন্যা পাণ্ডে, শ্রদ্ধা কাপুরসহ একাধিক সুন্দরীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উঠেছে। তবে সম্পর্কের বিষয়ে কখনও মুখ খোলেননি এই অভিনেতা।


বিজ্ঞাপন


সম্প্রতি বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে, অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিত্য। তারার সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আদিত্যের পুরোনো সম্পর্কগুলোর দিকে একবার ফিরে তাকানো যাক:

অহনা দেওল

আদিত্য এক সময় ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ছোট মেয়ে অহনা দেওলের সঙ্গে প্রেম করতেন। অভিনেতার ‘গুজারিশ’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন অহনা। আদিত্য ও অহনার সম্পর্ক প্রায় চার বছর স্থায়ী ছিল। রণবীর সিং এক সাক্ষাৎকারে তাঁদের সম্পর্কের কথা ইঙ্গিত দিয়ে বলেছিলেন, তাঁর সঙ্গে বিচ্ছেদের পরই অহনা আদিত্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অহনা বর্তমানে বিবাহিত এবং তিন সন্তানের মা।


বিজ্ঞাপন


রিয়া চক্রবর্তী

অভিনয়ে আসার আগে আদিত্য ভিডিও জকি হিসেবে কাজ করতেন। টেলিভিশনের কাজ করার সময় তিনি রিয়া চক্রবর্তীর প্রেমে পড়েন। রিয়াও তখন ভিডিও জকি ছিলেন। শোনা যায়, তাঁদের সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। তবে বিচ্ছেদের পর সেই শোক কাটিয়ে উঠতে আদিত্যের অনেক সময় লেগেছিল।

শ্রদ্ধা কাপুর

‘আশিকি ২’ সিনেমার প্রচারের জন্য নাকি বাস্তবেই আদিত্য ও শ্রদ্ধা কাপুরের সম্পর্ক গড়ে উঠেছিল, তা আজও সবার কাছে অজানা রয়ে গেছে। তবে তাঁদের অনস্ক্রিন রসায়ন সিনেমাকে সুপারহিট করেছিল। সিনেমা মুক্তির পরপরই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হলেও তাঁরা এখনও ভালো বন্ধু। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁদের। এই তারকা জুটিকে সবশেষ একসঙ্গে বড়পর্দায় দেখা গেছে ‘ওকে জানু’ সিনেমায়।

AIdro_kXEwtZlFrr4uoIP

মারিয়ানা মুকুচিয়ান

শ্রদ্ধার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট মারিয়ানা মুকুচিয়ানের সঙ্গে আদিত্যের ঘনিষ্ঠতা বাড়ে। মুম্বাইয়ের বিভিন্ন রেস্টুরেন্ট এবং অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেলেও সেই সম্পর্ক এক বছরও স্থায়ী হয়নি।

ডিভা ধাওয়ান

২০১৯-২০ সালের দিকে মডেল ডিভা ধাওয়ানের সঙ্গে আদিত্যের প্রেমের গুঞ্জন ওঠে। যদিও ‘কফি উইথ করণ’ শো-তে আদিত্য তাঁদের সম্পর্কের খবর অস্বীকার করেছিলেন। ডিভা বর্তমানে বৈভব ভোরা নামের একজনকে বিয়ে করে নিউ ইয়র্কে বসবাস করছেন।

অনন্যা পাণ্ডে

আদিত্যের সবচেয়ে চর্চিত সম্পর্ক ছিল অনন্যা পাণ্ডের সঙ্গে। আদিত্যের চেয়ে ১৩ বছরের ছোট অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরে ব্যাপক আলোচনা হয়েছে। তাঁরা সরাসরি কখনও সম্পর্কের কথা স্বীকার না করলেও বিভিন্ন জায়গায় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এ সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। বর্তমানে অনন্যা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর