রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

বছর ঘুরতেই বদলাল অস্কারের নিয়ম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

বদলে যাচ্ছে অস্কারের নিয়ম

গত বছর দীর্ঘদিনের রীতি ভেঙে অস্কারে সংযুক্ত হয়েছিল এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে নির্মিত সিনেময পাবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার। তবে বছর ঘুরতেই সেই সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। 

সংস্থাটি জানিয়েছে, অস্কারের জন্য এখন থেকে কেবল মানুষ অভিনয়শিল্পীরাই বিবেচিত হবেন। কৃত্রিমভাবে তৈরি কোনো চরিত্র পুরস্কার পাবে না। নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, চিত্রনাট্য অবশ্যই একজন মানুষের লেখা হতে হবে; কোনো স্বয়ংক্রিয় প্রোগ্রাম বা চ্যাটবটের তৈরি লেখা গ্রহণযোগ্য হবে না।


বিজ্ঞাপন


অস্কারের ৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল 'সিনার্স'

অ্যাকাডেমির সভাপতি লিনেট হাওয়েল টেইলর বলেন, “মানুষকেই সৃজনশীলতার কেন্দ্রে রাখতে হবে। বিশেষ করে চিত্রনাট্যের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর; সম্পূর্ণভাবে মানুষের লেখা না হলে তা মনোনয়নের জন্য বিবেচিত হবে না।” 

অভিনয় বিভাগেও এসেছে পরিবর্তন। এখন থেকে একজন অভিনেতা একই ক্যাটাগরিতে একাধিক কাজের জন্য মনোনয়ন পেতে পারেন। মৌলিক গানের ক্ষেত্রেও এসেছে কিছু রদবদল। যদি কোনো গান সিনেমার একদম শেষে ব্যবহার করা হয়, তবে সেটি পর্দা কালো হওয়ার বা সিনেমা শেষ হওয়ার অন্তত ১৫ সেকেন্ড আগে শুরু হতে হবে। এছাড়া কোনো একটি গানের কিছু অংশ যদি সিনেমার বিভিন্ন দৃশ্যে বা ভিন্ন ভিন্ন সময়ে বাজানো হয়, তবে সেই গানটিও গ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে।

কে পাচ্ছেন ৯৮তম অস্কার? টিমোথি শালামে নাকি মাইকেল বি জর্ডান


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর