শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের! 
দিলজিৎ দোসাঞ্ঝ

‘অউরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে কানাডার ক্যালগরিতে গত ৩০ এপ্রিল গান শোনান পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। তার-ই এক ফাঁকে নিজেকে মৃত বলে ঘোষণা করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এরইমধ্যে ভাইরাল হয়েছে দিলজিতের সে ভিডিও। তাতে গায়ককে বলতে শোনা যায়, ‘আমি তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি। মৃত্যুকে আমি ভয় পাই না। গত ডিসেম্বর আমি এই শরীর ত্যাগ করার চেষ্টা করছিলাম। কিন্তু এখনও আমার কিছু কাজ বাকি আছে তাই আমাকে থাকতে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। এআমি আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি এটাই সত্যি আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি এটা আমার অন্তরের ঈশ্বর।’


বিজ্ঞাপন


এরপর বলেন, ‘আমার মৃত্যুভয় নেই, কারও প্রতি কোনো বিদ্বেষও নেই। আমি সবাইকে ভালোবাসি। ভালোবাসা, সম্মান আর ক্ষমা এসবই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। যাঁরা এখনো আমার সঙ্গে আছেন এটাই পাঞ্জাবের প্রকৃত পরিচয়। আমি পাঞ্জাবি। আপনাদের কী মত?’ 

দিলজিতের এমন মন্তব্যে ভক্তরা উদ্বিগ্ন হলেও কিছু দর্শককে লাল পতাকা উঁচিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। তবে সে প্রতিবাদের কারণ জানা যায়নি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর