শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

শম্পা দেওয়ানের নতুন গান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:৩১ এএম

শেয়ার করুন:

শম্পা দেওয়ানের নতুন গান 

প্রবাসের যান্ত্রিক শহরে থেকেও যার কণ্ঠে বাজে বাংলার মেঠোপথ আর বাউলের একতারা, তিনি ড. শম্পা দেওয়ান। বুকের ভেতর লালন করেন লালন শাহ্ আব্দুল করিমের সেই কালজয়ী সুর। 

সম্প্রতি এই গায়িকা নিয়ে এসেছেন নতুন গান ‘তোমায় ভুইলা থাকি’। স্যাড রোমান্টিক কথামালার গানটি যৌথভাবে লিখেছেন রোহান রাজ ও শম্পা। সংগীত আয়োজন করেছেন পলাশ ফারুকী। আর্টবক্স প্রযোজনা প্রতিষ্ঠানের পঞ্চম গান হিসেবে মডার্ন এই ফোক গানটি তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে মডেল হয়েছেন ইয়ামিন ও ফারহানা জাহান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।


বিজ্ঞাপন


শম্পা দেওয়ান বলেন, ‘আমি লালনগীতি ভীষণ পছন্দ করি। আমরা যত আধুনিক ধারার গানই করি না কেন, আমাদের শেকড় কিন্তু বাংলাদেশের মাটিতেই—হাসান, লালন, পল্লীগীতি ও লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যে। সেই শেকড়ের সুবাস আর আধুনিকতার মেলবন্ধন নিয়েই আমাদের এই নতুন আয়োজন। আশা করছি, নতুন এই গানটি দর্শকদের ভালো লাগবে।’

আর্টবক্সের ক্রিয়েটিভ ডিরেক্টর এস কে সামীর বলেন, ‘শ্রোতাদের চাহিদা ও রুচির কথা মাথায় রেখে সব ধরনের মানসম্মত ও হৃদয়ছোঁয়া গান নিয়ে আসবে আর্টবক্স। পাশাপাশি নতুন উদীয়মান ও মেধাবী শিল্পীদের জন্য আর্টবক্সের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা ও সহযোগিতা প্রদান করা হবে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর