সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

জিয়াউদ্দিনের ‘ভুল মানুষের ঘর’ নাটকে অহনা-তুহিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ এএম

শেয়ার করুন:

N

নির্মাতা জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘ভুল মানুষের ঘর’ নামে একটি ফ্যামিলি ট্রাজেডি নাটকে জুটি বেঁধেছেন অহনা রহমান ও তুহিন চৌধুরী। নাটকটি রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় ‘লেজার ভিশন নাটক’ চ্যানেলে প্রচার হয়েছে।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। অহনা ও তুহিন ছাড়াও এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবা সুস্মিতা, জয়িতা প্রিয়ন্তী, মায়াবী মহমুদ, শাহনেওয়াজ রিপন, আরফান আহমেদ শান্তসহ অনেকে।


বিজ্ঞাপন


3

নাটকটির চিত্রগ্রহণ করেছেন সামসুল ইসলাম লেলিন। সম্পাদনায় নেহাল আফ্রিদি এবং কালার গ্রেডিং করেছেন টিডি দিপক। সংগীত পরিচালনায় আপেল মাহমুদ ইমেল।

‘ভুল মানুষের ঘর’ নাটকের গল্পে উঠে এসেছে এক বাস্তবধর্মী পারিবারিক ট্রাজেডি। যেখানে ভালোবেসে বিয়ে করে সুখে সংসার করছিলেন এক দম্পতি। কিছুদিন পর তাদের জীবনে আসে নতুন সুখবর। স্ত্রী তখন ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা। এ সময় তাকে সহায়তা করতে গ্রামের বাড়ি থেকে শহরে আসে তার ছোট বোন।

2


বিজ্ঞাপন


তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে পরিস্থিতি। স্বামীর সঙ্গে শালিকার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যা ধীরে ধীরে ভেঙে দেয় একটি সাজানো সংসার। পরবর্তীতে ভালোবাসার মানুষই হয়ে ওঠে দূরের, আর সবচেয়ে কাছের মানুষই হয়ে যায় ভাঙনের কারণ। 

এমনই এক করুণ বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নির্মাতার আশা, পারিবারিক সম্পর্কের জটিলতা ও আবেগঘন এই গল্প দর্শকদের মনে দাগ কাটবে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর