শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পূজা চেরির বাবা গ্রেফতার

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

পূজা চেরির বাবা গ্রেফতার

‎১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান। একই দিন তাকে গ্রেফতার করে পুলিশ।

‎শনিবার (২৫ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান। তিনি বলেন, প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে এবং আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

‎তিনি আরও বলেন, মামলার বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর