শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির, চান সরকারি সহযোগিতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

ক্যানসার আক্রান্ত নৃত্য পরিচালক জাকির, কেমোতে হচ্ছে না আশানুরূপ উন্নতি

ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী নৃত্য পরিচালক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন। দীর্ঘ তিন মাস ধরে প্রাণঘাতী রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কোরিওগ্রাফার। ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি ডাক্তারের কাছে যাই। সে সময় পেপটিক আলসার বলে সন্দেহ করেন চিকিৎসক। ওষুধও দেন। কিছুদিন খাওয়ার পর অবস্থার উন্নতি না হলে ফের যাই। তখন এন্ডোস্কোপি ও বায়োপসি করে আমার পেটে টিউমারের অস্তিত্ব পাওয়া যায় যার ভেতরে ক্যানসারের জীবাণু আছে। সে সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিউমার অপসারণের উদ্যোগ নিলে জানা যায় অস্ত্রোপচারের উপযোগী নই। কারণ পেটে পানি জমেছে। বিকল্প চিকিৎসা হিসেবে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।’


বিজ্ঞাপন


ক্যানসার আক্রান্ত নৃত্য পরিচালক জাকির, কেমোতে হচ্ছে না আশানুরূপ উন্নতি

তিনি যোগ করেন, ‘১২টি কেমো নিতে বলা হয়েছে। ১৪ দিন পর পর একটি করে নিচ্ছি। এরই মধ্যে ৫টি শেষ। কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি লক্ষ করছি না।’

উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাকির। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কর্মহীন তিনি। ক্যানসার চিকিৎসায় এরই মধ্যে খরচ হয়েছে বড় অংকের টাকা। উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তা চেয়ে আবেদন করেছেন তিনি।

অসুস্থ জাকিরের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সহকর্মী ও বন্ধুরা।


বিজ্ঞাপন


ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর