আজ ২৩ এপ্রিল দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে রাজ্যের ২৩৪টি আসনের হাজার হাজার কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন তামিল সিনেমার তারকারা।
বিজ্ঞাপন
ভোট শুরুর প্রথম প্রহরে ভোট কেন্দ্রে হাজির হন থালাপথি বিজয়, সুপারস্টার রজনীকান্ত ও কামাল হাসান। রজনীকান্ত তাঁর মেয়ে সৌন্দর্য রজনীকান্তকে নিয়ে ভোট কেন্দ্র আসেন। অন্যদিকে কমল হাসানের সঙ্গে ছিলেন তার মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান। ভোট শুরুর আগেই কেন্দ্রে পৌঁছেন অভিনেতা অজিত কুমার।ভোট দিতে দেখা গেছে শিবাকার্তিকেয়ন, সুরিয়া, ধানুশ ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরসহ জনপ্রিয় সব তারকাদের।
![]()
তামিলনাড়ু নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন থালাপথি বিজয়। ২০২৪ সালে রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’ (TVK) চালুর পর এটিই তাঁর প্রথম নির্বাচন। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা বিজয় চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী ইস্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিএমকে এবং এআইএডিএমকে-এর মতো দলগুলোকে পাশ কাটিয়ে নিজেকে একটি শক্তিশালী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন তিনি।
বিজ্ঞাপন
তামিলনাড়ুর হাই-ভোল্টেজ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৭৩ লাখের বেশি। ৪ হাজার ২৩ জন প্রার্থীর ভাগ্য আজ বন্দি হচ্ছে ইভিএমে। একদিকে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া, অন্যদিকে পালানিস্বামীর নেতৃত্বাধীন এআইএডিএমকে চাইছে ফের ক্ষমতায় ফিরতে।

পুরো রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কড়া নজরদারির মধ্য দিয়ে ২৩৪টি আসনে ভোটগ্রহণ চলছে।
ইএইচ/




