বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও ধারণে বাধা, সিয়ামের স্ত্রীর পাশে পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও ধারণে বাধা, সিয়ামের স্ত্রীর পাশে পরীমণি

সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণের ভঙ্গি নিয়ে আপত্তি তুলে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁকে যেন টপ অ্যাঙ্গেলে ভিডিও করা না হয়। একইসঙ্গে অনুরোধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা অবন্তীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। তাঁদের দাবি, ক্যামেরার সামনে এমন পোশাক কেন পরা হয়েছে যা নিয়ে আপত্তি তুলতে হবে। এমন পরিস্থিতিতে অবন্তীর প্রতি সমর্থন জানিয়ে সোচ্চার হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সামাজিক মাধ্যমে অবন্তীকে নিয়ে দেওয়া স্ট্যাটাস পরী লিখেন, ‘আহারে... কেউ ন্যায্য কথা বলে আঙুল তুললেই হলো, ব্যাস! অমনি সে খারাপ হয়ে গেল। দুনিয়ার সব দোষ যেন তাঁর।’


বিজ্ঞাপন


চ্যালেঞ্জ দিলেন পরীমণি!

অবন্তীর পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্যের জবাবে পরী আরও লিখেন, ‘অধিকাংশ কমেন্টই এমন— এমন কাপড় কেন পরছে তাইলে ক্যামেরার সামনে! অর্থাৎ সব দোষ মেয়ের, সে কেন নিজের পছন্দের পোশাক পরবে? আমরা তো শয়তান... আমরা তো শুধু ওসবই দেখি চোখে।’ 

সিয়ামের স্ত্রীর প্রশংসা করে পরীমণি জানান, তারকাদের প্রায়ই এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ খুব কম হয়। আমরা যারা নিয়মিত ক্যামেরাম্যানদের সামনে পড়ি, আমরা জানি আমাদের কী কী সহ্য করতে হয়। এর ভুক্তভোগী আমরা সবাই।’

রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে: সিয়াম


বিজ্ঞাপন


সবশেষে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারকাদের অস্বস্তিতে ফেলেন তাঁদের হুঁশিয়ারি দিয়ে পরী লিখেছেন, ‘সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে সামনে পড়িস শুধু। না না, জুতোর বাড়ি দেবো। শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর