বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

আইসিইউতে ক্যানসার আক্রান্ত অভিনেতা তপন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

আইসিইউতে ক্যানসার আক্রান্ত অভিনেতা তপন 

ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপনকে আইসিইউতে নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন তার ছেলে তাছফিক।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তপনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তপনের ফেসবুকে তাছফিক লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’


বিজ্ঞাপন


তাছফিক চান তার বাবাকে সরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করতে। সেইসঙ্গে আর্থিক সয়াহতা চেয়ে পোস্টে তিনি লেখেন, ‘আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যাঁর যাঁর পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন।’

এর আগে তপনের স্ত্রী সাবিনা হেলেন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গেল ডিসেম্বরে রোগ ধরা পড়ে তার। পরে হাসপাতালে নিলে জানা যায় চতুর্থ পর্যায়ে আছে রোগটি। এরইমধ্যে তিনটি কেমো থেরাপি দেওয়া হয়েছে তপনকে। হেলেনের কথায়, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকে, শরীরে প্রচণ্ড ব্যথা।’

তপনের চিকিৎসা নিয়ে দুরবস্থায় দিন কাটাচ্ছে তার পরিবার। চিকিৎসাসহায়তা চেয়ে হেলেন বলেছিলেন, ‘চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’

একসময় নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ালেও আজ বিছানাই সঙ্গী গুরুতর অসুস্থ তপনের। শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন গেল ফেব্রুয়ারিতে। তার অভিনীত সিনেমা-নাটকের মধ্যে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’ উল্লেখযোগ্য। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর