বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

শুরু হচ্ছে দুরন্ত’র নতুন সিজন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

শুরু হচ্ছে দুরন্ত’র নতুন সিজন 

আগামী ২৬ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জনপ্রিয় চ্যানেল দূরন্ত টেলিভিশনের ৩৫তম সিজন। নতুন এই সিজনে থাকছে বিনোদন, শিক্ষা, নাটক, অ্যানিমেশন ও রিয়েলিটি শো–এর সমন্বয়ে বৈচিত্র্যময় আয়োজন।

এবারের সিজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে নতুন ধারার কনটেন্ট সিরিজ—‘অল্প স্বল্প গল্প কথা’, ‘রঙ বেরঙের গল্প’, কার্টুন সিরিজ ‘স্পেস নভা’, ‘লেক্সি অ্যান্ড লিটল ট্রাস্টি টুইন ডিটেকটিভস’, ‘আমার ছবি আমার গল্প’, ‘মজার কাণ্ড তাইকোয়ানডো’, ‘বলো তো দেখ’, ‘ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস’ এবং ‘অবাক করা গাছের দেশ’সহ আরও জনপ্রিয় আয়োজন।


বিজ্ঞাপন


নতুন সিরিজ ‘অল্প স্বল্প গল্প কথা’-তে তিনজন কিশোর বন্ধুর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মজার ও শিক্ষণীয় গল্প তুলে ধরা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন আয়মনা নওশিন রাইসা। এটি প্রচারিত হবে প্রতি শনিবার ও রবিবার বিকাল ১টা ৩০ মিনিটে এবং রাত ৮টায়।

কার্টুন সিরিজ ‘রঙ বেরঙের গল্প’ পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধিন। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৮টায়।

গেম শো ‘বলো তো দেখি’-এ অংশ নেবে তিন সদস্যের দুটি দল, যেখানে থাকবে বুদ্ধি, মজা ও প্রতিযোগিতার মিশেল। অনুষ্ঠানটি পরিচালনা করছেন পার্থ প্রতিম হালদার। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১২টায় এবং রাত ৯টায়।

বিজ্ঞানভিত্তিক সিরিজ ‘স্পেস নভা’-তে ২১৬২ সালের মহাকাশ অভিযানকে কেন্দ্র করে গল্প সাজানো হয়েছে। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার বিকাল ৩টায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


বিজ্ঞাপন


‘লেক্সি অ্যান্ড লিটল ট্রাস্টি টুইন ডিটেকটিভস’ সিরিজে দেখা যাবে দুই শিশু গোয়েন্দা এবং তাদের সঙ্গে থাকা এক কুকুরের অভিযান, যারা বিভিন্ন রহস্যময় ঘটনা ও কেস সমাধানে নামবে। সিরিজটিতে থাকবে অ্যাডভেঞ্চার, রহস্য এবং টিমওয়ার্কের মজার মিশেল। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে।

‘অবাক করা গাছের দেশ’-এ দেখা যাবে এক কল্পনাময় জগৎ, যেখানে গাছের ভেতরেই লুকিয়ে আছে রহস্য, বিস্ময় আর নতুন নতুন গল্প। এই সিরিজটি শিশুদের কল্পনাশক্তি ও কৌতূহল বাড়াতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার বিকাল ৫টায় এবং রাত ৭টায়।

এছাড়া ‘ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস’-এ চার বন্ধু ও একটি কুকুরের হাস্যরস ও রহস্যময় অভিযান তুলে ধরা হবে। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ২টায় এবং সন্ধ্যা ৬টায়।

সব মিলিয়ে নতুন সিজনে দূরন্ত টেলিভিশন শিশু-কিশোরদের জন্য আরও সমৃদ্ধ, শিক্ষামূলক ও বিনোদনমূলক কনটেন্ট উপহার দিতে যাচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর