চলতি বছর নিজের চেনা জায়গায় ফিরেছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরমধ্যে প্রকাশ করেছেন 'মানছে না মন' শিরোনামের একটি মিউজিক ভিডিও।
সাফায়েত হোসেনের কথায় সুর ও সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি। ইভার সঙ্গে মডেল হয়েছেন সোহেল আরমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারুফ রহমান। গানটি ইভা আরমানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
ইভা বলেন, 'চলতি বছরে শ্রোতাদের বেশ কিছু গান উপহার দিতে চাই। সে ধারাবাহিকতায় এ গানটি করেছি। আমি শুরু থেকে সুস্থ ধারার কথা ও সুরকে প্রাধান্য দিয়ে আসছি। এখনো তেমন কিছু গান শ্রোতাদের দিতে চাই।'
গানের বাইরে চলতি বছর বইমেলায় ইভা লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। গেল অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ ‘চিঠি’। ৪৮টি কবিতা নিয়ে সাজানো এই বইয়ে উঠে এসেছে ভেতরের অপ্রকাশিত অনুভূতি।




