সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমি রাজনীতিতে নতুন, মনোনয়ন না পেয়ে বললেন চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

আমি রাজনীতিতে নতুন, মনোনয়ন না পেয়ে বললেন চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে আলোচনায় আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু মেলেনি মনোনয়ন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে মনোনীত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন চমক। 

আজ ২০ এপ্রিল নিজের ফেসবুকে চমক লিখেছেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’ 

চমকের কথায়, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

জুলাই বিপ্লবের রাজপথে সক্রিয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে আলোচনায় আসেন চমক। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েও ছিলেন আলোচনার টেবিলে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর