দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ গুরুতর অসুস্থ। গত শনিবার তার একটি সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার স্ত্রী আন্না কোনিদেলা। পবন দক্ষিণী সুপারস্টার রাম চরণের চাচা।
অভিনেতার স্ত্রী তার শারীরিক অবস্থার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘উনি সুস্থ হয়ে উঠছেন। সবকিছু ঠিক আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’
বিজ্ঞাপন
কেন খালি পায়ে হাঁটছেন রাম চরণ
গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন পবন কল্যাণ। জনসেনা পার্টির (JSP) পক্ষ থেকে জানানো হয়েছে, গেল কয়েক মাস ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার পরিস্থিতি গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে এমআরআইসহ বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। শনিবার সন্ধ্যায় তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

চিকিৎসকরা জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে।
বিজ্ঞাপন
পবন কল্যাণের অসুস্থতার খবরে রজনৈতিক ও শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী এক পোস্টে লেখেন,’অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ গারুর সাথে কথা বললাম এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিলাম। আমি নিশ্চিত তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার সুস্বাস্থ্য কামনা করি।’
যমজ সন্তানের বাবা হচ্ছেন রাম চরণ, জানা গেল দিনক্ষণ
চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছে অভিনেতার অ্যাকশন-কমেডি ছবি ‘উস্তাদ ভগত সিং’। হরিশ শঙ্কর পরিচালিত ছবিটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে।
ইএইচ/




