রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে বাবার কাছে যে সাজা পেয়েছিলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে বাবার কাছে যে সাজা পেয়েছিলেন অভিনেত্রী 

নগ্নতা নিয়ে খুব একটা মাথা ঘামান না পুনম পাণ্ডে। এসব তার কাছে ডাল-ভাত। বিভিন্ন ইস্যুতে একাধিকবার দিয়েছেন পোশাক খোলার ঘোষণা। এবার অভিনেত্রী জানালেন, ক্যামেরার সামনে কাপড় খোলার ইচ্ছা প্রকাশ করে শাস্তিও পেতে হয়েছে বাবার কাছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের বিশ্বকাপে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়তে হয় পুনমকে। ওই সময় চটেছিলেন তার বাবাও। মেয়েকে দিয়েছিলেন কষে চড়। 


বিজ্ঞাপন


২০১১ সালের বিশ্বকাপ চলাকালীন পুনম বলেছিলেন, যদি এমএস ধোনির অধিনায়কত্বে ভারত জেতে, তবে তিনি ক্যামেরার সামনে নিজের পোশাক খুলে ফেলবেন। ভারত বিশ্বকাপ জেতার পর পুনমের মন্তব্যটি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মন্তব্যের বিষয়ে তার বাবার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

পুনম জানান, তার নগ্ন হওয়ার ঘোষণা উঠে এসেছিল সংবাদমাধ্যমে। খবরটি পড়ে তার বাবা প্রচণ্ড রেগে যান। পুনমের জবানবন্দি পড়ার পর তাকে চড় মারেন। মেজাজ হারিয়েছিলেন তার মা-ও। এ নিয়ে বাড়িয়ে তুমুল কলহ হয়েছিল।

পুনম জানান, মূলত সবার নজরে আসতে মরিয়া ছিলেন তিনি। দৃষ্টি আকর্ষণে খুঁজছিলেন উপায়। তার মনে হয়েছিল এরকম একটি ঘোষণা দিলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবেন। যদিও তারপরও একাধিকবার নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর