রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ধর্ষণের প্রতিশোধের গল্পে নাটক, এক দিনে দেখলেন ৪০ লাখ দর্শক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের প্রতিশোধের গল্পে নাটক, এক দিনে দেখলেন ৪০ লাখ দর্শক

গ্রামের মধ্যবিত্ত ঘরের সাদামাটা মেয়ে রাইসা। একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে সহজে মিশতে পারে না। অন্যদিকে পার্থ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তার মা-বাবা, ছোট ভাইবোন সবাই খুবই মিশুক। বিপরীত মেরুর মেয়েটি ও ছেলেটি একবিন্দুতে এসে মিলে যায় ভালোবাসার টানে। 

ধর্ষণের প্রতিশোধের গল্পে উন্মুক্ত হওয়া ‘জখম’ নাটকটি মাত্র এক দিনেই দেখেছে ৪০ লাখেরও বেশি দর্শক, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে ইতিবাচক সব মন্তব্য! 


বিজ্ঞাপন


ইউটিউবে মন্তব্যের ঘরে একজন দর্শক নিজের অভিব্যক্তি প্রকাশ করে লিখেন, ‘খুব শক্তিশালী উপস্থাপনা। এ ধরনের গল্প সমাজের অন্ধকার দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়’। আরেকজন লিখেন, ‘হাজারো ধর্ষিতা নারী জীবনের সত্যিটা তুলে ধরার জন্য ধন্যবাদ’। কেউ কেউ এমনও লিখেছেন, ‘বাস্তব গল্প তুলে ধরা এই নাটক জাতি সারাজীবন মনে রাখবে’।

অভিনেতার প্রশংসা করে এক তরুণী লিখেন, এটা কী ছিল! বেস্ট। তৌসিফের অভিনয়ে ফিদা! পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একজন লিখেন, ‘নাটকটির মাধ্যমে বর্তমান সমাজের মুখোশ খুলে দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ’। 

ইমরাউল রাফাতের পরিচালনায় ‘জখম’ নাটকে রাইসা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

পরিচালক বলেন, ‘এটি মূলত প্রতিশোধের গল্প। ধর্ষণের শিকার হওয়া নারীদের সমাজে কীভাবে দেখা হয় এবং অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিশোধ নিয়েই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা। এক দিনে চল্লিশ লাখেরও বেশি দর্শক দেখেছেন নাটকটি। এ থেকেই বোঝা যায় সবাই কাজটিকে পছন্দ করছেন।  


বিজ্ঞাপন


‘জখম’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার, ইসরাত অতিথি প্রমুখ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর