রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাস হলো না ‘নারী সংরক্ষণ বিল’, ক্ষুব্ধ দুই অভিনেত্রী সংসদ সদস্য 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

পাস হলো না ‘নারী সংরক্ষণ বিল’, ক্ষুব্ধ দুই অভিনেত্রী সংসদ সদস্য 

ভারতের রাজনীতিতে সামনে আনতে দেশটির লোকসভা পেশ করা হয়েছিল ‘নারী সংরক্ষণ বিল’। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অভাবে পাস হয়নি। এতে ক্ষুব্ধ দুই অভিনেত্রী সংসদ সদস্য হেমা মালিনী ও কঙ্গনা রানাওয়াত।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নারী সংরক্ষণ বিল’ পাশ না হওয়ায় হেমা মালিনী ক্ষোভ উগরে দিয়ে নিজের টুইটারে লেখেন, ‘নারীদের জন্য একটি দুঃখজনক দিন’। 


বিজ্ঞাপন


হেমার কথায়, “এই ব্যর্থতা সমস্ত নারীর। আজ তাদের জন্য একটি দুঃখজনক দিন। কারণ, অনেক নারী জাতীয় কর্মকাণ্ডে আরও বেশি করে অংশগ্রহণের অপেক্ষায় ছিলেন। অথবা অংশগ্রহণের কথা ভাবছিলেন। বিল পাস না হওয়ায় তাদের স্বপ্নভঙ্গ হলো। ব্যক্তিগত ভাবে আমি বেশ হতাশ হয়েছি। কারণ ভোটগ্রহণের ঠিক আগের মুহূর্তে আমি সংসদে দাঁড়িয়ে এই বিলটির গুরুত্ব সম্পর্কে আমার বক্তব্য জানিয়েছিলাম।”

অন্যদিকে কঙ্গনার মতে এটি একটি ‘ব্যক্তিগত ক্ষতি’। তিনি লিখেছেন, “আজকের দিনে এর চেয়ে বেশি দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা আর কিছুই হতে পারে না।”

লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোয় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করতে অর্থাৎ রাজনীতিতে লিঙ্গভিত্তিক প্রতিনিধিত্বের উন্নতিসাধনে উত্থাপন করা হয়েছিল ‘নারী সংরক্ষণ বিল’। বিলটির বিপক্ষের ভোটের তুলনায় পক্ষের ভোটের সংখ্যা বেশি ছিল। তারপরও এটি ‘বিশেষ সংখ্যাগরিষ্ঠতা’র নির্ধারিত সীমা অতিক্রম করতেনা পারায় লোকসভায় প্রত্যাখ্যাত হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর