রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জেমসের নগর বাউল ছাড়লেন রানা, যোগ দিলেন এলিন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

জেমসের নগর বাউল ছাড়লেন রানা, যোগ দিলেন এলিন 

দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস ও তার ব্যান্ড ‘নগর বাউল’-এর দীর্ঘদিনের লাইনআপে বড় ধরনের পরিবর্তন এসেছে। দলটির অন্যতম সদস্য এবং বেইজ গিটারিস্ট রানা দীর্ঘ পথচলার ইতি টেনেছেন। রানার স্থলাভিষিক্ত হয়েছেন তরুণ গিটারিস্ট এলিন। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। 

তিনি জানান, ব্যক্তিগত কারণে নগর বাউলকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না গিটারিস্ট রানা। তাই দলের অন্যান সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। 


বিজ্ঞাপন


ফের বিয়ে করলেন নগর বাউল জেমস

জেমসের দলে যোগ দেওয়া নতুন গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন সংগীত জগতে বেশ পরিচিত। এর আগে তিনি ‘শূন্য’ ব্যান্ডের গিটারিস্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া চিরকুট ব্যান্ডের অতিথি সদস্য হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। এলিন ২০২০ সালে নগর বাউলের অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন। গত মার্চ মাস থেকে আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। 

বর্তমানে নগর বাউলের বর্তমান সদস্যরা হলেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর