মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

মান্নাত ছেড়ে শাহরুখ এখন ভাড়াটিয়া, মাসে কত লাখ রুপি বাড়ি ভাড়া দেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

মান্নাত ছেড়ে শাহরুখ এখন ভাড়াটিয়া, মাসে কত লাখ রুপি বাড়ি ভাড়া দেন?

সাধের মান্নাত ছেড়ে অনেক দিন হলো ভাড়া বাড়িতে আছেন শাহরুখ খান। বাড়ির ভেতরের বেশকিছু সংস্কারকাজের কারণে কিং খান এখন ভাড়াটিয়া। মাসে কত রুপি ভাড়া গুনতে হয় শাহরুখকে— চলুন জেনে নেওয়া যাক।  

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক বাসু ভগনানি ও তার ছেলে জ্যাকি ভগনানির বাড়িতে সপরিবারে ভাড়া থাকছেন শাহরুখ। বাদশাকে ভাড়াটিয়া হিসেবে পেয়ে বেশ সন্তুষ্ট জ্যাকি। তার কথায়, “প্রার্থনা করি যেন শাহরুখ স্যারের মতো ভালো মানুষ হতে পারি।”

shahrukh-mannat_20251113_121449714

শাহরুখের বিনয়ে মুগ্ধ জ্যাকি। তিনি বলেন, “আপনি যে কেউ হতে পারেন। কিন্তু আপনি কোনো কথা বললে তিনি মন দিয়ে শুনবেন। যে কেউ আসুক তার বাড়িতে একেবারে দরজা পর্যন্ত ছেড়ে আসেন। আসলে তিনি দশে এগারো।”

জ্যাকিদের দুঃসময়ে তাদের ফ্ল্যাট ভাড়া নেন শাহরুখ। ২০২৪ সালে তাদের প্রযোজনা সংস্থা দেনা ডুবে যায়। তখন পরিবার নিয়ে ফ্ল্যাটে ওঠেন অভিনেতা। পরিবারের পাশাপাশি তারকার সহকারীরাও থাকছেন এখানে। মাসে ফ্ল্যাটটি বাবদ শাহরুখকে ভাড়া গুনতে হয় ২৪ লাখ রুপি।

24updatenews-26_20251113_121225853

২০২৪ সালে মান্নাতের অন্দর সজ্জার কাজ শুরু হয়। ওই সময় বাড়ি ছাড়েন শাহরুখ। এখনও সংস্কার কাজ চলমান। চলতি বছর পরিবার নিয়ে ভাড়া বাড়িতেই থাকতে হবে তাকে। সব ঠিক থাকলে ২০২৭ এ নায়ক সপরিবারে ফিরবেন মান্নাতে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর