বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইউটিউবারকে ছয় মাসের কারাদণ্ড 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ইউটিউবারকে ছয় মাসের কারাদণ্ড 

জনি সোমালি নামে এক আমেরিকান ইউটিউবারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন যৌনদাসীদের সম্মানে নির্মিত একটি ভাস্কর্যকে চুম্বন করার অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এক প্রতিবেদনে জানা গেছে দক্ষিণ কোরিয়া সফরকালে ভাস্কর্যকে চুম্বন ও ল্যাপ ড্যান্সের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর ২০২৪ সালে তার বিরুদ্ধে ‘পাবলিক নুইস্যান্স’ তথা জনপরিসরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনে সিউল কর্তৃপক্ষ। সেইসঙ্গে তার দক্ষিণ কোরিয়া ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও অভিযোগ রয়েছে জনি সোমালির নামে। উসকানিমূলক কনটেন্ট বানানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এছাড়া জাপান ও ইসরাইল ভ্রমণের সময় তিনি মানুষকে হয়রানি করার অভিযোগও আনা হয়েছিল।

আজ বুধবার দক্ষিণ কোরিয়ার একটি আদালতে জনি সোমালি তথা ইসমাইল রামসে খালিদকে সাজা দেওয়া হয়। তাকে ‘জনপরিসরে বিশৃঙ্খলা সৃষ্টি’ এবং যৌন উত্তেজক ডিপফেক ভিডিও প্রচারের মতো একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। 

রাষ্ট্রপক্ষ খালিদকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু ‘ভুক্তভোগীদের গুরুতর ক্ষতির অনুপস্থিতি’ উল্লেখ করে কম সাজা দিয়েছেন বলে দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে। মুক্তি পাওয়ার পর খালিদ অপ্রাপ্তবয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানকারী সংস্থাগুলোর সাথে কাজ করতে পারবে না বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর