টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এখন পুরোপুরি রাজনীতিবিদ। বিধায়ক নির্বাচিত হওয়ার পর ক্যামেরায় দেখা নেই তার। আসন্ন নির্বাচনে প্রার্থী হতে দিয়েছেন মনোনয়নপত্র জমা। চলুন জেনে নেওয়া যাক, অভিনেত্রী থেকে নেত্রী বনে যাওয়া সায়ন্তিকার সম্পত্তির পরিমাণ কত?
২০২০-২১ অর্থবর্ষে সায়ন্তিকার আয় ছিল ৯ লাখ ৮৮ হাজার ৯৮০ রুপি, যা ২০২৪-২৫ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৪৮০ রুপিতে। হাতে সিনেমা না থাকায় খাতা কলমে কমেছে ব্যাংক ব্যালেন্স। অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে তার হাতে আছে মাত্র ৩০ হাজার রুপি। তার দেওয়া হলফনামা অনুসারে তার নামে ব্যাংকে তেমন অর্থ নেই। একটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ১৫ হাজার ৭১৭ রুপি।
বিজ্ঞাপন
এদিকে ব্যাংকে উল্লেখ করার মতো অর্থ থাকলেও অভিনেত্রী হাকান বিলাসবহুল গাড়ি। মার্সিডিজ বেঞ্জ রয়েছে। মূল্য প্রায় ৩১ লক্ষ ৪৭ হাজার ৫২৫ রুপি। তবে স্বর্ণালঙ্কার তেমন নেই এ তারকার। মাত্র ৩.৫২ গ্রাম সোনার গয়না রয়েছে তার। বাজারমূল্য বর্তমানে হাজার রুপির মতো। সব মিলিয়ে সায়ন্তিকার অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৪১ লক্ষ ৮৭ হাজার ৪৩১ রুপি।
টলিউডে দেখা না গেলেও এক সময় সায়ন্তিকার ক্যারিয়ার ছিল উজ্জ্বল। আওয়ারার মতো সিনেমা দিয়ে অভিষেক হয়। এরপর দেখা যায় 'টার্গেট', 'হ্যাংওভার', 'বিন্দাস', 'অভিমান' ও 'ব্যোমকেশ পর্ব'-র মতো ব্যবসাসফল সিনেমাগুলোতে।




