বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আশা ভোঁসলের শেষ বিদায়ে যাননি সালমান-শাহরুখ, জানা গেল কারণ  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

আশা ভোঁসলের শেষ বিদায়ে যাননি সালমান-শাহরুখ, জানা গেল কারণ  

সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষ বিদায় দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। তার মহা প্রস্থানের সময় যেন কাঁদছিল গোটা বলিউড। রণবীর সিং থেকে শুরু করে ডাকসাইটে সব তারকারা উপস্থিত ছিলেন। কিন্তু কিংবদন্তিকে বিদায় দিতে যাননি সালমান-শাহরুখ। যা অনেকের কাছে হয়েছে ক্ষোভের কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আশা ভোঁসলের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মুম্বাইতেই অবস্থান করছিলেন সালমান-শাহরুখ। কিন্তু নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে গায়িকার চিরবিদায়ে উপস্থিত ছিলেন না। যদিও এ নিয়ে কিং খান বা ভাইজানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


বিজ্ঞাপন


তবে আশার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন সালমান-শাহরুখ। শাহেনশাহ লিখেছিলেন, ‘এটা খুবই দুঃখের যে আশা তাই চলে গেছেন। তার কণ্ঠ ভারতীয় সিনেমার একটি স্তম্ভ ছিল এবং আগামী প্রজন্ম পর্যন্ত গোটা বিশ্বে তার ছাপ রেখে যাবে।’

সালমান লিখেছিলেন, ‘এটি ভারতীয় সংগীতের জন্য একটি বিশাল ক্ষতি। আশাজির কথা শুনে আমি মর্মাহত। এক অপূরণীয় কণ্ঠ, আপনার গান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

গেল ১২ এপ্রিল মারা যান আশা ভোঁসলে। আগের দিন ১১ এপ্রিল শারীরিকভাবে অস্বস্তিবোধ করছিলেন আশা। বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। আশা করা হয়েছিল শিগগিরই সেরে উঠবেন। কিন্তু সে আশার প্রদীপ নিভিয়ে আশা চলে যান না ফেরার দেশে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর