কবি ও নাট্যকার হিসেবে সুপরিচিত আব্রাহাম তামিম। একজন নির্মাতাও। এবার তিনি নাটক নির্মাণে। তার পরিচালনায় এনটিভিতে দেখা যাবে নাটক ‘পিয়ারলাল’।
তবে আব্রাহাম তামিম তার নির্মাণকে নাটক বলতে নারাজ। যেকারণে তার পোষ্টার থেকে সব জায়গায় দেখা যায় ‘একটি আব্রাহাম তামিম ছবি’। নির্মাতা জানান, তিনি ছবি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
বিজ্ঞাপন
তামিম বলেন, ‘নির্মাতা হিসেব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। একজন পরিচালকের চোখ যে জিনিসটা চায় গল্পে সেটাই তুলে ধরার চেষ্টা চালিয়েছি। সবাই সবার জায়গায় চরিত্র অনুযায়ী অসাধারণ করেছেন। আশা করি, দর্শকের মনে দাগ কাটবে। দৃশ্যধারণ করা হয়েছে গাজীপুর জয়দেবপুরের বিভিন্ন স্থানে।’
‘পিয়ারলাল’-এর চিত্রনাট্য করেছেন মারুফের রহমান। গল্প ভাবনায় আজিজুল ইসলাম। অভিনয় করেছেন সমিক ইসলাম, মাইশা জাহান, আশরাফ টুলু, পারভেজ সুমনসহ আরও অনেকে। শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলেন জানালেন নির্মাতা।




