সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাসপাতালে মৌসুমীর মা, জানালেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

হাসপাতালে মৌসুমীর মা, জানালেন ওমর সানী

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমরা সানী। 

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শ্বাশুড়ির অসুস্থতার কথা জানিয়ে তিনি লেখেন, সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। কারণ সে এখন ক্রিটিক্যাল অবস্থায় আমেরিকার হাসপালে আছেন।’


বিজ্ঞাপন


এ বিষয়ে ঢাকা মেইলকে ওমর সানী বলেন, ‘গুরুতর অসুস্থ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অচেতন অবস্থায় রয়েছেন। এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। মাত্র খবর পেলাম। সবাই দোয়া করবেন।’

দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব: ওমর সানী

এফডিসিতে চলচ্চিত্র দিবসে বহিরাগতদের দৌরাত্ম্য, ওমর সানীর ক্ষোভ

দীর্ঘদিন ধরে তার মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় হাঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মৌসুমীর মা। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন বার্ধক্যজনিত কারণে তার মা অসুস্থ হয়েছিলেন। 


বিজ্ঞাপন


ওমরা সানীর পোস্টের পর অভিনেতার শ্বাশুড়ির জন্য ভক্ত অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন।  

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর