রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

এমন শিল্পী আর জন্মাবে না, আশা ভোঁসলেকে নিয়ে রুনা লায়লা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

‘এমন শিল্পী আর জন্মাবে না’, আশা ভোঁসলেকে নিয়ে রুনা লায়লা

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে রোববার চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। গায়িকার মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘পৃথিবীর বড় বড় দুইজন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মুঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’


বিজ্ঞাপন


কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য কবে

নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন—মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব—আজ করব, কাল করব—এই ভাবনায় আর করা হয়নি। শেষ কথাটাও বলা হলো না।”

সবশেষে রুনা লায়লা বলেন, ‘যখন মনে হয়েছিল দিদিকে ফোন করি, যদি তখনই করতাম, তাহলে হয়তো আজ এই আফসোসটা থাকত না। নিজের ভেতরে খুব কষ্ট হচ্ছে—এই কষ্ট সত্যিই ভাষায় প্রকাশের নয়।’ 

অসম প্রেম, স্বামীর ঘরে নির্যাতন, সন্তান পেটে শ্বশুরবাড়ি ছাড়েন আশা


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আশা ভোঁসলে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

এর আগে বুকে ব্যাথা নিয়ে শনিবার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা। ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসা হলো না তাঁর। টানা সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতে রাজত্ব করেছেন আশা। হাজার হাজার গান আর অসংখ্য কালজয়ী সুরের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর