শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন, রাফী বললেন ফেক নিউজ 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন, রাফী বললেন ফেক নিউজ 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে রায়হান রাফী বানাচ্ছেন তার পরবর্তী সিনেমা। সামাজিক মাধ্যম সয়লাব এ গুঞ্জনে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে আলচনার বিষয়বস্তু দাঁড়িয়েছে গুঞ্জনটি।

চাউর হয়েছে, ঈদকে সামনে রেখে আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে সিনেমা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। 


বিজ্ঞাপন


তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন রাফী। গুঞ্জন উড়িয়ে ঢাকা মেইলকে বললেন, ‘এটা ফেক নিউজ। এরকম কোনো কিছু নিয়ে কথা হয়নি। আপাতত ভাবছিও না।’

বর্তমানে রাফী ব্যস্ত তার ঈদের সিনেমা প্রেশার কুকার নিয়ে। ছবিটি নিয়ে লন্ডন যাচ্ছেন তিনি। বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে যুক্তরাজ্য প্রিমিয়ার হবে তার সিনেমা। নবম এই আয়োজনে ‘প্রেশার কুকার’ ২২ এপ্রিল প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। 

সংবাদমাধ্যমকে রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক সিনেমা। এ ধরনের সিনেমা ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা পায়। সেখানে আমাদের সিনেমাটি হলে এখনো ভালো চলছে। এর মধ্যেই আবার সিনেমাটির প্রিমিয়ারের জন্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেয়েছি। সব মিলিয়ে আমরা সিনেমা নিয়ে খুশি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর