বলিউডের অন্য তারকাদের চেয়ে আলাদা বলে বিবেচনা করা হয় আমির খানকে। সম্পর্কের ক্ষেত্রেও আলাদা তিনি। বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে সাধারণত দা-কুমড়া সম্পর্ক থাকলেও আমিরের সঙ্গে তার প্রাক্তন দুই স্ত্রীর গলায় গলায় মিল। সেইসঙ্গে চুটিয়ে প্রেম চলছে গৌরী স্প্র্যান্টের সঙ্গে। এর বাইরে আরও পাঁচ নারীর সঙ্গে নাম জড়িয়েছে আমিরের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরের সঙ্গে নাম জড়ানো নারীদের একজন প্রীতি জিনতা। ২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবির সাফল্যের পর তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। ঠিক ওই সময় রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় এ সম্পর্কের গুঞ্জন আরও বিশ্বাসযোগ্য বলে মনে হয় সবার।
বিজ্ঞাপন
বলিউডের এক সময়ের আবেদনময়ী তারকা মমতা কুলকার্ণীর সঙ্গেও আমিরের ঘনিষ্ঠতার খবর ছড়িয়েছিল। ১৯৯৫ সালে ‘বাজি’ ছবিতে জুটি বাঁধার পর এই গুঞ্জন ছড়ায়। বিদেশি সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন বলিউডে ঝড় তুলেছিল।
বহুদূর গড়িয়েছিল সে জল। সে নব্বই দশকের কথা। তাদের নিয়ে জমজমাট ফিসফাস ভাসত বি-টাউনের আকাশে বাতাসে। ২০০৫ সালের এক প্রতিবেদনে উঠে এসেছিল জেসিকার ঘরে আমিরের এক পুত্র সন্তানও রয়েছে। এ নিয়ে কখনও প্রতিক্রিয়া জানাননি আমির।
গৌরীর সঙ্গে প্রেমের খবর চাউরের আগে দঙ্গলের নায়িয়া ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের নাম বেশ চর্চায় ছিল। তবে এ নিয়েও আমির মুখ খোলেননি। ফাতিমাও ছিলেন চুপচাপ।

