সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভূমিকম্পে ধসে পড়ল রাজ কাপুরের পৈত্রিক বাড়ি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

ভূমিকম্পে ধসে পড়ল রাজ কাপুরের পৈত্রিক বাড়ি

পাকিস্তানের পেশোয়ারে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি রাজ কাপুরের পৈত্রিক বাড়ির একটি অংশ ধসে পড়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে ভূমিকম্পে শতবর্ষী ‘কাপুর হাভেলি’-এর দেয়ালের একটি অংশ ধসে পড়ে। পাকিস্তানের গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। 

ঐতিহাসিক কিসসা খোয়ানি বাজারে অবস্থিত হাভেলিতে রাজ কাপুরের জন্মস্থান। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে দেওয়ান বশেশ্বরনাথ কাপুর এটি নির্মাণ করেছিলেন। প্রায় ৪০টি কক্ষের এই বাড়ি জুড়ে ছিল চমৎকার সব কারুকাজ। যা সেই সময়ের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন বহন করত।


বিজ্ঞাপন


৬৭ বছরে স্নাতক সম্পন্ন করলেন এই বলিউড অভিনেতা 

কাপুর পরিবারের চলচ্চিত্র সাম্রাজ্যের পথিকৃৎ পৃথ্বীরাজ কাপুরেরও ঘর ছিল এটি। ১৯৪৭ সালে দেশভাগের পর কাপুর পরিবার ভারতে চলে আসেন। কয়েক দশক ধরে অযত্ন আর অবহেলায় রাজকীয় বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নব্বইয়ের দশকে ঋষি কাপুর এবং রণধীর কাপুর বাড়িটি পরিদর্শনে গেলেও এর সংস্কার হয়নি।

২০১৬ সালে হাভেলিটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়িটি দ্রুত সংস্কার করা না হলে পুরো কাঠামোটিই ধসে পড়তে পারে। কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সাংস্কৃতিক নিদর্শনটি চিরতরে হারিয়ে যাওয়ার আগেই কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


পারিবারিক আয়োজনে সাইফ-রণবীরের ঝগড়া! ভিডিও ভাইরাল

মাত্র ২৪ বছর বয়সে ‘আগ’ (১৯৪৮) সিনেমা পরিচালনার মাধ্যমে সর্বকনিষ্ঠতম চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে তাঁর সাথে ছিলেন নার্গিস ও কামিনী কৌশলের মতো তারকারা। অভিনেতা হিসেবেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। শ্রী ৪২০, আওয়ারা, বারসাত এবং তিসরি কাসম-এর মতো কালজয়ী সিনেমায় তাঁর অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে। 

সত্তরের দশকে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেও পরিচালক হিসেবে তিনি তাঁর শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর