শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

লাইভে এসে তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, মুক্তি পেয়েছে সেই নাটক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ, যে বিবৃতি অভিনয়শিল্পী সংঘের 

গেল মার্চ মাসে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিংয়ে অভিনেত্রী সামিয়া অথৈকে মারধর ও গালিগালাজের অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। অবশেষে ইউটিউবে প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ঈদের নাটকটি।

মারধরের ঘটনাকে কেন্দ্র করে অভিনয় শিল্পী সংঘের দ্বারস্থ হয়েছিলেন অথৈ। তবে তাঁর অভিযোগ বরাবরই অস্বীকার করে তিশা দাবি করেছিলেন, তিনি চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। নাটকে তিশাকে দেখা গেছে একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চরিত্রে।


বিজ্ঞাপন


অভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

গা থেকে গন্ধ আসা প্রসঙ্গে যা বললেন তানজিন তিশা

অথৈয়ের অভিযোগের প্রেক্ষিতে তিশা বলেছিলেন, ‘সে হয়তো এমনভাবে লাইভ করেছে যে মনে হচ্ছে আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, কিন্তু ব্যক্তিগত আক্রমণের কিছুই এখানে নেই। এটি তার বুঝতে ভুল হয়েছে। আমি যা করেছি তা পুরোপুরি আমার চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্ট অনুযায়ী করেছি। ইম্প্রোভাইজেশন করতে হলেও সেটি চরিত্রের মধ্যে থেকেই করতে হয় এবং আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটি ওই মেয়েটির ব্যক্তিগত দুর্বলতা যে সে একটি পেশাদার বিষয়কে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’

এর আগে মানিকগঞ্জে নাটকের শুটিং ছেড়ে ঢাকা ফেরার পথে ফেসবুক লাইভে এসে অথৈ দাবি করেন, নাটকের শেষ দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা প্রকাশ্যে তাকে জোরে চড়-থাপ্পড় মারেন। 


বিজ্ঞাপন


ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর