সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বলিউড

লাখ টাকার ছেড়া জুতা পরে বিমানবন্দরে সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

লাখ টাকার ছেড়া জুতায় পরে বিমানবন্দরে সালমান খান

পর্দার বিভিন্ন চরিত্রের জন্য না শুধু, মেজাজের কারণেও আলোচনায় থাকেন সালমান খান। এবার তাকে দেখা গেল ছেঁড়া জুতা পরে বিমানবন্দরে। তবে সে জুতার দাম শুনলে চোখ কপালে উঠবে। লাখ টাকারও বেশি প্রয়োজন এই জুতার মালিক হতে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের বিমানবন্দরে দেহরক্ষী শেরার সঙ্গে দেখা গেছে তাকে। এ সময় তার পরনে ছিল ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং তার সিগনেচার ব্রেসলেট। 

salman-khan_20250904_152954239_20251227_134156638

তবে সেসব চাকচিক্যময় উপকরণ ছাপিয়ে ক্যামেরা আটকে গেছে তার পাদুকায়। পায়ের ছেঁড়া-ফাটা জুতা বেশ পুরনো-ই মনে হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা পড়েছে হাসির হুল্লোড়।

একজন লিখেছেন, ‘এবার ফাটা জুতার ট্রেন্ড শুরু হবে’। আবার কেউ বলেছেন, ‘ভাইয়ের ক্যাজুয়াল স্টাইল আলাদা লেভেলের’। অন্য এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘আমার তো কান্না পাচ্ছে এটা দেখে’। অনেকেই আবার বলেছেন, ‘সালমান খান যেটা পরবেন, সেটাই স্টাইল’!”

mathrivumi_20260316_151903892

তবে ভাইজানের ভক্তরা বিষয়টিকে ইতিবাচকভাবে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত। তাদের একজন জানান, এটি কোনো সাধারণ জুতা নয়। বিখ্যাত ব্র্যান্ড Balenciaga-র Distressed Leather Cowboy Boots, যা ইচ্ছাকৃতভাবে এমন ‘ফাটা’ লুক দিয়ে ডিজাইন করা হয়। রিপোর্ট অনুযায়ী, এই জুতার দাম প্রায় ১.২০ লক্ষ থেকে ১.৫০ লক্ষ রুপির মধ্যে।

বর্তমানে সালমান ব্যস্ত তার নতুন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। এরইমধ্যে শুটিং শেষ করেছেন। শুরুতে এর নাম ছিল ব্যাটেল অফ গলওয়ান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর