সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

বাউলশিল্পী আবুল সরকার গ্রেফতার

ইসলাম ধর্ম ও সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকার জামিন পেলেন। আজ সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  

গ্রেফতারের প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি। এর আগে গেল ৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো তার জামিন নামঞ্জুর করেন আদালত। সে সময় জেলা ও দায়রা জজ আদালতে বাউলশিল্পীর অনুপস্থিতিতে জামিন শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবী।


বিজ্ঞাপন


বিতর্কিত সেই আবুল বয়াতি পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত

মামলার এজাহার অনুযায়ী, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাঁকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর