মারা গেছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি। গতকাল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক মাধ্যমের খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
আজ শনিবার নিজের ফেসবুকে মুক্তি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.... বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।’
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন কস্তুরি। পরে তিনি মারা যান। তার এমন অকাল মৃত্যুতে পরিবারসহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আগেও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কস্তুরি। সে ২০১৯ সালের কথা। সেবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি।
এর আগে ২০২৩ সালে অভিনেতার ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের মৃত্যু হয়। বরিশালের মুলাদী উপজেলায় জয়ন্তী নদী থেকে উদ্ধার করা হয়েছিল তার মরদেহ। এর প্রায় আড়াই বছরের মাথায় ফের শোক অভিনেতার পরিবারে।

