শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে বালু কাটাকে কেন্দ্র করে গুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

d

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে বালু মহালের আধ্যিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় মিরাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম নামে আরও এক ব্যক্তি।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার তেওতা ৯ নম্বর ওয়ার্ডের আলোদিয়া চরে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গুলিবিদ্ধ জাহাঙ্গীর উপজেলার আলোকদিয়ার চরের মজিদ হোসেনের ছেলে এবং নিহত মিরাজ হোসেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,  মানিকগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী অঞ্চল নিয়ে গোলাগুলি হয়। ইজারাদার সাত্তার কমিশনারের লোকজন জোড়পূর্বক মানিকগঞ্জ জেলার সীমানা তেওতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে ড্রেজার বসান ও জোর করে মাটি কাটার চেষ্টা করেন। স্থানীয়রা এতে বাধা দিলে তাদের উপরে গুলি চালায়। 

এ সময় মিরাজ ও জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে মিরাজের মৃত্যু হয়।

ইউনিয়নের পার্শ্ববর্তী ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো: মোতালেব হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সাত্তার কমিশনারের লোকজন জোর করে আলোকদিয়ার চর থেকে ড্রেজার বসিয়ে মাটি কাটার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় সাত্তার কমিশনারের লোকজন গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়। এরপর তারা পালিয়ে যায়।


বিজ্ঞাপন


শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনির হোসেন জানান, চরে গোলাগুলির ঘটনা শুনেছি। আমি আমার টিম নিয়ে স্পিড বোটে করে ঘটনাস্থলে যাচ্ছি।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর