শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাকিব ইস্যুতে মুখ খুললেন জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

শেয়ার করুন:

শাকিব ইস্যুতে মুখ খুললেন জ্যোতির্ময়ী

সম্প্রতি উত্তরার স্টার সিনেপ্লেক্সে মেগাস্টার শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তবে সিনেমার পর্দার রসায়ন ছাপিয়ে এখন টক অফ দ্য টাউন শো-পরবর্তী সংবাদ সম্মেলনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। সিনেমার দুই নায়িকার সঙ্গে আপত্তিকর আচারণের জেরে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন শাকিব।

কোনালকে শাকিব খানের চমক


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনে টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু এবং তাসনিয়া ফারিণের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন শাকিব খান। এক পর্যায় শাকিব একাধিকবার দুই অভিনেত্রীর শরীর স্পর্শ করেন। কখনও জ্যোতির্ময়ীর কোমরে, আবার কখনও ফারিণের কাঁধে হাত রাখতে দেখা যায় তাঁকে।

শত শত ক্যামেরার সামনে শাকিবের এমন আচরণে দুই নায়িকার চোখেমুখে অস্বস্তি স্পষ্ট। মঞ্চে দাঁড়িয়েই তাসনিয়া ফারিণকে কয়েকবার শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায়। অন্যদিকে, জ্যোতির্ময়ীও বারবার দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলেন।

এই বিতর্ক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছুই বলতে চাই না।’ 


বিজ্ঞাপন


যে কারণে 'প্রিন্স' নিয়ে ক্ষমা চাইলেন শাকিব খান

মুক্তির পর থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে ‘প্রিন্স’। ডিসিপি জনিত সমস্যা কাটিয়ে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তি পায় ঈদের তৃতীয় দিন। দেরিতে মুক্তি এবং প্রচারণার ঘাটতির কারণে মুখ থুবড়ে পড়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত এই চলচ্চিত্রটি।

5c877c0a109b4dce2365ebe5ae5bc9a0-69bcd32f8737d.png?jadewits

শাকিবের সঙ্গে ক্যারিয়ারের প্রথম জুটি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন তাসনিয়া ফারিণ। তবে খালি হাতেই ফিরতে হয়েছে ফারিণকে।

ক্ষমা চাইলেন শাকিব খানের সিনেমার পরিচালক

 ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার এবং রাশেদ মামুন অপুর মতো অভিনেতারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর