শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

অণিমা রায়ের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

অণিমা রায়ের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’

দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের উপস্থাপনায় নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে। কোলাহল কমিউনিকেশনের প্লাটফর্মের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘অণিমার গানঘর’।

অনুষ্ঠানে মূলত শিল্পী কথা বলবেন সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সাথে। তার ভাবনা ও জীবন দর্শন নিয়ে। শিল্পী অণিমা রায়ের সাথে এক ধরণের বৈঠকি আলাপের আঙ্গিকেই সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।


বিজ্ঞাপন


image

উপস্থাপনা প্রসঙ্গে অণিমা রায় বলেন,‘সংগীত নিয়েই যেহেতু আমার আজীবনের পথচলা। তানভীর বললো- গানের মানুষদের নিয়ে একটা আড্ডা আলাপের আর্কাইভ থাকুক। আমারও তাই মনে হলো। সেই ভাবনা থেকেই আমার নিজস্ব গান ঘরে সংগীত ও সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষদের সাথে একটা আড্ডা আলাপের চিন্তা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন।’

অনুষ্ঠানটি ৪০ মিনিট থেকে ১ ঘন্টা ব্যপ্তির। ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সৌজন্যে এটি নির্মান করছেন তানভীর তারেক।

এরই মধ্যে অনুষ্ঠানের বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। ধারণকৃত পর্বে অণিমার গানঘরে অতিথি হয়েছেন প্রখ্যাত কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব, এবং দুষ্টু পোলাপাইন গান খ্যাত গায়িকা ঐশি।


বিজ্ঞাপন


image
অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় কোলাহল কমিউনিকেশন। প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০ টায় কোলাহল এর অফিশিয়াল পেজ, তানভীর তারেক এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট ৫ টি প্লাটফর্মে অনুষ্ঠানটি অবমুক্ত করা হবে।

আগামী ৩ মার্চ শুক্রবার রাত ১০ টায় এর প্রথম পর্ব প্রচার হবে। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকবেন কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর