বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

জন্মদিনে নতুন তথ্য দেবেন আলমগীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

জন্মদিনে নতুন তথ্য দেবেন আলমগীর

আগামীকাল ৩ এপ্রিল ঢাকাই সিনেমার নন্দিত নায়ক আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালে জন্ম তাঁর। চলচ্চিত্রে অভিষেক ১৯৭৩ সালে। প্রথম চলচ্চিত্র আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’। 

সেই থেকে এখনও চলচ্চিত্রের সঙ্গে রয়েছেন অবিচ্ছেদ্যভাবে। ২৫০ টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে কত ঘটনা, অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তার ইয়ত্তা নেই। 


বিজ্ঞাপন


IMG_4979aaa

তবে জীবনের এ পর্যায়ে এসে নিজেকে বারবার ফিরে দেখেন তিনি। ৭৬ তম জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন বাংলা চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা। 

এ অনুষ্ঠানে বর্ণাঢ্য জীবন ও ক্যারিয়ারের অনেক নতুন তথ্য জানাবেন তিনি। তাকে নিয়ে বলবেন তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। 

hero


বিজ্ঞাপন


এপ্রিল, শুক্রবার রাত ৯ টায় প্রচারিত হবে এ অনুষ্ঠান। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর