বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কেন ভাঙল হৃতিক-সুজানের সংসার, মুখ খুললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

কেন ভাঙল হৃতিক-সুজানের সংসার, মুখ খুললেন জায়েদ খান

হৃতিক রোশন ও সুজান খানের ১৪ বছরের সংসার ভাঙায় অবাক হয়েছিলেন অনেকে। বলিউদের আইকনিক এ দম্পতির বিচ্ছেদ এখনও মানতে পারেন না অনেকে। তবে সুজানের ভাই জায়েদ খান হৃতিক-সুজানের বিচ্ছেদের পক্ষে ছিলেন। তিনি মনে করেন স্বামী-স্ত্রী হিসাবে কখনোই ঠিক ছিলেন না তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

হাঁটতে পারছেন না হৃতিক রোশন 


বিজ্ঞাপন


এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, “জোর করে ওরা একসঙ্গে থাকার চেষ্টা করলে বিষয়টা আরও খারাপ হত। দুটো মানুষই কষ্ট পেত।”

তিনি আরও বলেন, “সমাজের চাপে কিছু করতে হবে, এমন পরিবার আমরা নই। আমরা যথেষ্ট সচেতন ও শিক্ষিত এই সব বিষয়ে। ওদের মধ্যে এখনও সম্পর্ক ভালো— এই বিষয়টা অধিকাংশ মানুষই স্বাভাবিক ভাবে নিতে পারে না। তাদের কাছে এটা খুবই অদ্ভুত। যারা বোঝেন না, তাদের কেউ কেউ অল্পবয়সি ও অপরিণত। বাকিরা নিজেদের জীবন নিয়েই অসুখী।” 

উঠে দাঁড়ানোর শক্তি নেই প্রেমিকার, সেবা করছেন হৃতিক


বিজ্ঞাপন


৪ বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃতিক- সুজান। তাঁদের ঘরে দুই সন্তান রয়েছে— রেহান ও রিদান। 

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৩ সালের ডিসেম্বরে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। ২০১৪ সালের ১ নভেম্বর তাঁদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে বিচ্ছেদের সঠিক কারণ তাঁরা কখনো প্রকাশ্যে আনেননি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর